মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে সমাবেশ শেষে ফেরার পথে ১৫ নেতাকর্মী আটক

Date:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপির ১৫ নেতকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকায় বিএনপির সহযোগি সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও তাঁতী দলের নেতাকর্মীদের আটক করে পুলিশ। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস জানিয়েছেন, বিএনপি কর্মীরা রাষ্ট্রদ্রোহী স্লোগান দেয়, পুলিশের উপর হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। সে কারণে তাদের আটক করা হয়েছে। আটকৃতসহ ৩৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ৪০ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

এদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। তিনি জানান, পুলিশের সাথে কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে কোনো কারণ ছাড়াই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়েছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...