বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোলস রয়েস গাড়ি উপহার পাচ্ছেন সৌদির ফুটবলাররা

Date:

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে পড়ে সৌদি আরব। বিশ্বকাপ শুরুর আগে কেউ কি সৌদির সম্ভাবনা নিয়ে কথা বলেছিল? হয়তো না। শক্তি-সামর্থ্যে অ্যারাবিয়ানদের চেয়ে যোজন যোজন এগিয়ে বাকি তিন দল। আর আর্জেন্টিনা তো বিশ্বকাপের ফেভারিট। সেই হট ফেভারিট দলকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সৌদি আরব। ফুটবলারদের অসামান্য অর্জনে বেজায় খুশি সৌদি সরকার। আরবের বিশ্বকাপ স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়দের রোলস রয়েস গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, সৌদি যুবরাজ সালমান জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়ি উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মডেলের প্রতিটি গাড়ির দাম প্রায় ৪ লাখ ৬০ হাজার ডলারর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৩২ হাজার টাকা।

বিলাসবহুল এই গাড়ি ভি১২ ইঞ্জিনের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...