শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে হৈমন্তী

Date:

গুণী সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। বছরজুড়েই গান নিয়ে চলে তার ব্যস্ততা। বিশেষ করে দেশ-বিদেশের স্টেজ শোতে হৈমন্তী নিয়মিতই পারফর্ম করে থাকেন। পাশাপাশি নতুন গান নিয়েও চলে তার ব্যস্ততা। প্রায় দুই মাস যুক্তরাষ্ট্র-কানাডা সফর করে সম্প্রতি দেশে ফিরেছেন এ গায়িকা। এই সফরে প্রায় এক ডজন শোতে অংশ নিয়েছেন তিনি। এর আগেও দেশের বাইরে অনেক শো করলেও এবারই এত দীর্ঘ সময় টানা তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে তিনি ক্যালিফোর্নিয়ায় ৩৬তম ফোবানা সম্মেলনে গান গেয়েছেন। সেখানে দেয়া হয় তাকে সম্মাননাও। এর বাইরেও ফিলাডেলফিয়ায় বাংলাদেশ মেলা, নিউ ইয়র্কে দুর্গাপূজার তিনটি অনুষ্ঠান করেছেন হৈমন্তী।

এ ছাড়াও পূজার অনুষ্ঠান করেছেন ল্যানসডেলে, আটলান্টা সিটি, নিউ জার্সিতে। এর বাইরে কানাডার টরোন্টেতে তিনি শো করেছেন চট্টগ্রাম এসোসিয়েশনের আয়োজনে। কালীপূজা উপলক্ষেও এখানে একটি শো করেছেন তিনি। এর বাইরে কানাডার মন্ট্রিলে কালীপূজার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সর্বশেষ হৈমন্তী নিউ ইয়র্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অনুষ্ঠানে পারফর্ম করে দেশে ফিরেছে। সব মিলিয়ে এবারের সফর কেমন ছিল? হৈমন্তী বলেন, খুব সুন্দর একটি সফর ছিল। যদিও আমার ট্যুরটা এত লম্বা হওয়ার কথা ছিল না। তবে যাওয়ার পর একের পর এক শো আসতে থাকে। এ কারণে এতটা সময় থেকেছি। নভেম্বরটাও আমার সেখানে থাকার কথা ছিল।  কিন্তু মন খুব টানছিলো দেশের জন্য।  সে কারণে চলে এসেছি। তবে যুক্তরাষ্ট্র ও কানাডার স্টেটগুলোতে অনেক ভালোবাসা পেয়েছি মানুষের। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে! এখন কি নিয়ে চলছে ব্যস্ততা? হৈমন্তী বলেন, দেশে অনেক কাজ জমে আছে। অনেক কিছুই গত দুই মাসে মিস করেছি। এখানেও শো নিয়ে ব্যস্ত থাকতে হবে সামনের সময়টা। আর নতুন গান নিয়েও কথা চলছে। আশা করছি কিছু ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...