শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ধর্মের দোহাই দিয়ে অনেকে নারীর অগ্রযাত্রা রুখতে চায়: প্রধানমন্ত্রী

Date:

ধর্মের দোহাই দিয়ে অনেকে নারীর অগ্রযাত্রা রুখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে চলা যাবে না, এই নীতিতে বিশ্বাসী সরকার।

শনিবার বিকেল তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন, এছাড়া যেকোনো অর্জনে নারীর অবদান রয়েছে। ঘরে আটকে রাখা নয়, নারীদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

এর আগে বিকেল তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দীর অভিমুখে। দুপুর নাগাদ নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতি আরও বেড়ে যায়। বিকেলেও দলে দলে নারী নেত্রীরা আসেন সম্মেলনে। সেসময় আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে তারা বিভিন্ন স্লোগান দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...