আজ
শনিবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের
মাটিকাটার রাস্তা উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে । ইজিপিপি ৭টি
ইউনিয়নে ২২/২৩ অর্থ বছরে প্রথম পর্যায়ে ১৭টি প্রকল্পের মাধ্যমে
৮৩০জন শ্রমিক মাটিকাটা কাজ করার সুযোগ পেয়েছে । ৩নং নলকুড়া
ইউনিয়নের রাংটিয়া আ: রহমানের বাড়ি হতে কালী মন্দির পর্যন্ত ও
কাংশা ইউনিয়নের জামতলী থেকে মন্দির পর্যন্ত মাটিকাটার রাস্তার কাজ
শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ও
সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর । এ সময় আরো উপস্থিত ছিলেন
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মান্নান, নলকুড়া ইউপি
চেয়ারম্যান রুকনুজ্জামান, ইউপি সদস্য আব্দুল রাজ্জাক, বাবুল মিয়া,
গোলাপ হোসেন প্রমুখ । ইউএনও ফারুক আল মাসুদ পরিদর্শনের সময়
সরাসরি কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন এবং কোন
সমস্যা হলে সংশ্লিষ্টকে অবহিত করার জন্যে বলেন । শ্রমিকরা প্রতিদিন
মাটিকাটা কাজের বিনিময়ে ৪০০শ টাকা করে মজুরি জি-টু
পদ্ধতিতে পরিশোধ করা হবে বলে জানান । পরে সরকারের দেয়া ক্ষুদ্র-
নৃগোষ্ঠির মাঝে উত্তোলন কৃত ঘরের গুনগতমানের কাজ পরিদর্শন করেন ।
ঝিনাইগাতীতে মাটিকাটার রাস্তা উদ্বোধন ও পরিদর্শন
Date:












