মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

জানুয়ারি থেকে দেশে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

Date:

আগামী বছরের জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আজ শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করছেন। রমজান মাসের আগে যে সব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে। এক কোটি পরিবার, অর্থাৎ পাঁচ কোটি মানুষকে নানা মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এ কারণে দেশে কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...