শেরপুরের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন র্যাব ১৪ এর অধিনায়ক পুলিশের উপ মহাপরিদর্শক মহিবুল ইসলাম খান। রবিবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিয় সভাটি অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে র্যাব ১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান শেরপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালীন স্মৃতির কথা মনে করে বলেন, শেরপুরে এসে মনে হলো আমি নিজের জায়গায় এলাম। তিনি শেরপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। একই সাথে গণমাধ্যমকর্মীদের সাধ্যমত সহযোগিতা করার কথা জানান।
সভায় আরো বক্তব্য রাখেন র্যাব ১৪ এর জামালপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি’র কমান্ডার আশিকুজ্জামান, সিনিয়র সাংবাদিক কাকন রেজা, প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেটর রফিকুল ইসলাম আঁধার, প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মলয় মহন বল, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।












