বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেখ রাসেল দিবস পালিত

Date:

সারাদেশের ন্যায় শেরপুরেও  নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর  সকাল সাড়ে আটটায় জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন  জেলা প্রশাসক সাহেলা আক্তার ও পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান  ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন। এছাড়াও  জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃতৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে শেখ রাসেলের রূহের মাগফেরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

পরে তার সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত শিশুদের চিত্রাংকন, রচনা ও সেরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...