বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Date:

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের পদ্মাদীঘির পাড়ে সন্ত্রাসীদের গুলিতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুলিতে আলাউদ্দিন মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন। নিহত যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী রশিদপুর এলাকার সাদেক পাটওয়ারীর ছেলে। এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘীরপাড় পাড়ে কালভার্টের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ ৫/৬ জনের একদল সন্ত্রাসী মুখোশ পড়ে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় আলাউদ্দিন পাটওয়ারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করে।

তবে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের দু-গ্রুপের আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল ও ভাগাভাগিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

এদিকে আলাউদ্দিন পাটওয়ারীকে বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দাবি করে সাবেক জেরা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, যুবলীগ নেতা আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি কোনভাবে মেনে নেয়া যায়না। এঘটনার সাথে অন্য কোন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কিনা,সেটা তদন্ত করে বের করতে প্রশাসনকে অনুরোধ জানান। হত্যাকারীদের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনার সাথে যারাই জড়িত রয়েছে। তাদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ত্রাসীরা ছাড় পাবেনা বলেও হুশিয়ারী দেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...