বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

বিদ্যুৎখাতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

Date:

বিদ্যুৎখাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে। অথচ বিদ্যুৎখাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়ন থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ নেই।

তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে আরও বলেন, ২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয়দিন সময় লেগেছিল? ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির আমলে বিদ্যুৎ ছিল না। সে ইতিহাস কি বিএনপির মনে আছে? বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় এমন ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।

ওবায়দুল কাদের বলেন, এবার শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ। সরকারের নিবিড় তদারকির কারণে সাম্প্রদায়িক অপশক্তি অঘটন ঘটাতে পারেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...