বাজার আনার জন্য স্ত্রীর মেসেজ পেয়ে মুদি দোকানে যান মিশিগানের এক বাসিন্দা। আর এতেই কপাল খুলে গিয়েছে তার। অফিস থেকে বাড়ি ফেরার পথেই তিনি একটি দোকানের সামনে থামেন। দোকান থেকে জিনিসপত্র কেনার পাশাপাশি তিনি একটি লটারিও কিনে ফেলেন। আর এতেই জীবন বদলে গেছে প্রেস্টন ম্যাকি নামের ওই ব্যক্তির। ওই লটারিতেই তিনি জিতেছেন এক লাখ ৯০ হাজার ডলার!
এনডিটিভি জানিয়েছে, ম্যাকি একটি ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনেন ওই দোকান থেকে। ওই টিকিটে ছিল সবগুলো উইনিং নাম্বার (০৫-১২-১৬-১৭-২৯)। ম্যাকি বলেন, আমার স্ত্রী যদি মেসেজ না দিতেন তাহলে সেদিন ওই দোকানে থামা হতো না। আমি সাধারণত ২ লাখ ডলারের কম হলে ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনি না। তবে সেদিন আমি দেখলাম আমার সামনেই এটি বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়েছিলাম।












