বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর কত পার্সেন্ট সুনাম ক্ষুন্ন হ‌য়ে‌ছে জান‌তে চান রিজভী

Date:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব‌লে‌ছেন, গত পরশু রাতে সোনিয়া নামের মহিলা দল নেত্রীকে রাজবাড়ী থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তার দুটি বাচ্চা আর্তনাদ চিৎকার করেছে। সে মেয়ে দিনের বেলা গ্রেপ্তারের দাবি জানালে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তাকে অমানবিক ও বর্বরোচিতভাবে গ্রেপ্তার করেছে। তিনি নাকি ফেসবুকে পোস্ট দেয়ার কারণে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষু্ন্ন হয়েছে। রিজভী প্রশ্ন রেখে বলেন, তো প্রধানমন্ত্রী কি বলবেন যে, তার কতো পার্সেন্ট সুনাম ক্ষুন্ন হয়েছে? কই ইডেনের ঘটনায় তো আপনার সুনাম ক্ষুন্ন হয় না। কারণ তারা তো ছাত্রলীগ, আপনার (প্রধানমন্ত্রীর) আদর্শের সন্তান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ছাত্রলীগের সভাপতি ,সেক্রেটারি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে মোবাইলে ভবন নির্মাণের চাঁদা দাবি করে তখন কি আপনার সুনাম ক্ষুন্ন হয় না? পররাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে, পার্শ্ববর্তী দেশের সাথে কথা বলবো যে ক্ষমতায় রাখা যায় কি না? কই তখন কি আপনার সুনাম ক্ষুন্ন হয় না? আপনি দুই সন্তানের মা কে রাতের আধারে গ্রেপ্তার করেছেন। এটাতে আপনার সুনাম ক্ষুন্ন হয়। ফেসবুকে একটা পোস্টের কারণে আপনার সুনাম ক্ষুন্ন হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রুপান্তরের জনক হচ্ছেন শেখ হাসিনা। তার কাছে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বড় নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...