বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

নোরা ফাতেহিকে বাংলাদেশ থেকে লিগ্যাল নোটিশ

Date:

বাংলাদেশ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলিউডের নোরা ফাতেহিকে। এমনটাই নিশ্চিত করেছেন মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাজাহান ভূঁইয়া সাজু।  রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম রাসেলের মাধ্যমে ই-মেইলে প্রেরণ করা হয় এই নোটিশ।জানা গেছে, গত সেপ্টেম্বরে মিরর ম্যাগাজিন আয়োজিত ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নোরা ফাতেহির। সে জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে ১৫ লাখ রুপি  অ্যাডভান্স করা হয় তাকে। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা সেই ইভেন্টে অংশ নিতে পারেননি। এরপর সেই অ্যাডভান্স (১৫ লাখ রুপি) ফেরত দেওয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনও জবাব আসেনি। এদিকে মিরর সংশ্লিষ্টরা জানতে পারেন, নোরা আগামী নভেম্বরে ‘গ্লোবাল অ্যাসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন। মূলত এই ইস্যুকে সামনে রেখেই প্রতিষ্ঠানটি ঢাকা থেকে লিগ্যাল নোটিশ পাঠায় মুম্বইয়ে নোরার ঠিকানায়। শাজাহান ভূঁইয়া সাজু আরও বলেন, আইনি নোটিশের মাধ্যমে আমাদের অর্থ ফেরত দিতে বলা হয় নোরাকে। সেটি পরিশোধের আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেওয়ার অনুরোধও করা হয়।
নোরা সেটা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় মিররের পক্ষ থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...