বুধবার, জুন ১০, ২০২৬

নববধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Date:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জুনগর গ্রামে স্বামীর ঘর থেকে সাবিনা খাতুন (৩২) নামের এক নববধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ উদ্ধারের ৩ ঘণ্টা পর বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে স্বামী বিদ্যুত হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাবিনা কুঞ্জুনগর গ্রামের বিদ্যুত হোসেনের স্ত্রী ও একই উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। নিহত বিদ্যুত হোসেন (৪০) কুঞ্জুনগর গ্রামের হুদাপাড়ার মৃত ওলিমুদ্দীনের ছেলে।

আজ বুধবার সকাল ৯টায় স্ত্রী ও দুপুর ১২টায় স্বামী লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। স্বামীর ঘর থেকে নববধূ সাবিনার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। বাড়ির ২শ’ গজ দূরে একটি বাঁশবাগান থেকে বিদ্যুত হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিদ্যুত ও সাবিনার গত এক মাস আগেই পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিদ্যুত হোসেনের শারীরিক অক্ষমতার কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সন্ধ্যা রাতে সাবিনার বাবার পরিবারের লোকজন তাদের মনোমালিন্য বিষয়টি মীমাংসা করে দিয়ে চলে যায়। পরের দিন (আজ বুধবার) সকালে প্রতিবেশীরা স্বামীর ঘরে সাবিনার রক্তাক্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুত প্রথমে সাবিনাকে হত্যা করে পাশের বাঁশবাগানে গিয়ে একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

এদিকে, সাবিনার লাশ উদ্ধারের ৩ ঘণ্টার পর বিদ্যুত হোসেনকে তার বাড়ির ২ গজ দূরে একটি বাঁশগাছের সাথে গলায় লুঙ্গি পেঁচানো মরদেহ দেখতে পায় পথচারীরা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ তাদের দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়েছে।
এদিকে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক সেখানে উপস্থিত ছিলেন।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা আরো জানান, বিদ্যুত গত ৪ বছরে ৫টি বিয়ে করেন। তবে তার যৌন অক্ষমতার কারণে স্ত্রীরা নিজে তালাক নেন। সর্বশেষ গত ১ মাস পূর্বে সাবিনাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের স্বামীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকতো। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কি কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। সে ঘটনা উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...