শুক্রবার, মে ১, ২০২৬

চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো

Date:

বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে পাবো। কিছুক্ষণ আগে নোবেল কমিটি এ ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বিলুপ্ত মানব প্রজাতি ও বর্তমান মানব বিবর্তনের মধ্যে জিনোম সম্পর্কে তার গবেষণা ও আবিষ্কারের জন্য নোবেল কমিটি ২০২২ সালে চিকিৎসা বিজ্ঞানে তাকে পুরস্কার দিচ্ছে। সহজ করে বললে, মানব বিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাকে এই অভিজাত পুরস্কার দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সুইডেনের ক্যারোলাইনস্কা ইনস্টিটিউটে নোবেল অ্যাসেম্বলি তাকে এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে এটা সারাবিশে^র সবচেয়ে অভিজাত পুরস্কারের অন্যতম। পুরস্কারের আর্থিক মূল্য এক কোটি সুইডিশ ক্রোনা বা ৯ কোটি ৩৫৭ ডলার। এ বছর নোবেল পুরস্কারের এটাই প্রথম ঘোষণা। ডিনামাইট আবিষ্কারক ও সুইডেনের সম্পদশালী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের স্মরণে ১৯০১ সাল থেকে প্রতি বছর চিকিৎসা, সাহিত্যে এই পুরস্কার দিয়ে যাচ্ছে কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...