Sunday, July 26, 2026

উর্মিলার পার্লার উদ্বোধন করলেন শাকিব

Date:

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার বিকাল ৫টার দিকে বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লার উদ্বোধন করেছেন তিনি। এই বিউটি পার্লারটির স্বত্বাধিকারী অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানান, আমি ছোট বেলা থেকেই সাজতে অনেক পছন্দ করি। বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার মনে হয় এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে আবারও পার্লারটি শুরু করলাম। উর্মিলা বলেন, গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছিলাম। এবার এর নাম পরিবর্তন করে আরও ভালোভাবে পার্লারটি চালু করেছি। এর নতুন নাম ‘গ্লোম্যাক্স’। নাম পরিবর্তন প্রসঙ্গে উর্মিলার জানান, আসলে ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত।

মনে করত এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে ‘গ্লোম্যাক্স’-এর যাত্রা শুরু হচ্ছে। উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা।

পূর্ববর্তী নিবন্ধশেহনাজের পার্টিতে সালমান
পরবর্তী নিবন্ধট্রোলের শিকার বর্ষা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...