Saturday, September 12, 2026

সংসদে মাদকসেবী রয়েছে, শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতার দাবি

Date:

শ্রীলঙ্কায় মাদক নিয়ন্ত্রণে প্রস্তাবিত একটি আইন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দেশটির সংসদে মাদকসেবী রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তাই, প্রস্তাবিত ‘ব্যুরো অফ রিহ্যাবিলিটেশন অ্যাক্ট’ এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মাদক পরীক্ষা করানোর আগে সংসদের সকল সদস্যদের স্ক্রিনিং করা উচিত বলে দাবি করেছেন তিনি।

ব্যুরো অফ রিহ্যাবিলিটেশন অ্যাক্ট শিরোনামের বিলের বিরুদ্ধে নিজের বিরোধিতা ঘোষণা করে শ্রীলঙ্কার সমাগি জন বালাভেগায়া (এসজেবি) দলের নেতা সাজিথ প্রেমাদাসা সম্প্রতি এক জনসমাবেশে বলেছেন যে, নতুন আইনটি সরকার বিরোধী বিক্ষোভকে দমন করার জন্য করা হয়েছে। প্রস্তাবিত বিলের কিছু বিধান উল্লেখ করে আইনপ্রণেতা সাজিথ প্রেমাদাসা বলেন, সবার আগে সংসদ সদস্যদের পরীক্ষা করা উচিত।

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড এর এক প্রতিবেদনে বলা হয়ঃ প্রয়োজনীয় (মাদক) পরীক্ষায় প্রথম তিনি নিজেই অংশ নেবেন এমন আশ্বাস দিয়ে সাজিথ প্রেমাদাসা বলেছেন, এই আইনের প্রবক্তারা হেরোইন থেকে শুরু করে ওষুধ ও মাদকে আসক্ত ব্যক্তিদেরও শনাক্ত করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...