শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিপজ্জনক দশক আসছে, পশ্চিমাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে: পুতিন

Date:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বিপজ্জনক, অনিশ্চিত এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ দশক সামনে আসতে যাচ্ছে। নিকট ভবিষ্যতেই শেষ হয়ে যাবে বিশ্বজুড়ে বজায় থাকা পশ্চিমা দেশগুলোর কর্তৃত্ব। রাজধানী মস্কোতে অনুষ্ঠিত এক সম্মেলনে বৃহস্পতিবার এই ভবিষ্যতবাণী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানান, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন খেরসনকে ঘিরে উভয় পক্ষ এখন তীব্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পুতিন যদিও পশ্চিমের সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তবে তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অত্যন্ত ভয়ানক, রক্তাক্ত এবং নোংরা খেলা খেলছে। তিনি স্পষ্ট করে বলেন, আগামী এক দশকের মধ্যে বিশ্বে পশ্চিমাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে।  তবে ওই সম্মেলনে যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি পুতিন। তাকে প্রশ্ন করা হয়, গত এক বছরে তিনি কোনো কিছু নিয়ে হতাশ হয়েছেন কিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...