শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পাঁচ তারকা হোটেলে গানের শুটিং করলেন শাকিব-বুবলী

Date:

সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার একদিন  পরই শুটিংয়ে ফিরছেন শাকিব খান ও শবনম বুবলী। শনিবার সকাল থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের লোকেশনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির একটি গানের শুটিং করছেন তারা দুজন।
সম্প্রতি শাকিব খান ও বুবলীর ঘটে যাওয়া ইস্যুর পর থেকে গণমাধ্যমসহ সাধারণ মানুষের প্রবল আগ্রহ দেখে গেছে শাকিব খান ও বুবলীকে ঘিরে। তাই সকাল থেকেই শুটিং লোকেশনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীরাও ঢুকতে পারেননি তেমন সেখানে।  তবে সন্ধ্যার আগে আগে লোকেশন থেকে শুটিংয়ের কস্টিউমে একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন বুবলী। সঙ্গে হার্টের ইমোজি দিয়ে লিখেছেন, লিডার, আমিই বাংলাদেশ। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে এলেন শাকিব খান ও বুবলী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...