বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নির্বাচনী প্রচারণায় প্রার্থীকে মারধর

Date:

আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে সদস্য প্রার্থী মুজিবুর রহমানকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রার্থী জানান, সোমবার বিকেলে হালুয়াঘাট উপজেলা হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানের মতবিনিময় সভার প্রস্তুতি চলছিলো। হলরুমের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি সদস্যগণ উপস্থিত হয়। এতে জেলা পরিষদের কতিপয় সদস্য প্রার্থী ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রার্থীরাও উপস্থিত হন। এ সময় ইউপি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন সদস্য প্রার্থী মুজিবুর রহমান। এমতাবস্থায় পিছন দিক থেকে এসে মারধর আর কিলঘুষি মারতে শুরু করেন প্রতিপক্ষ দলের সমর্থক এমন দাবি অভিযোগকারী প্রার্থীর।

আহত প্রার্থী জানান, অতর্কিত কিলঘুষিতে মাথায় ও বুকে প্রচণ্ডভাবে আহত হন। পাশেই অবস্থিত হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স। দৌড়ে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত আনুমানিক এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ প্রার্থী কাঞ্চন কুমার সরকারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কে বা কারা আমার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে প্রার্থী মুজিবুর রহমানকে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে আমার কিছুই জানা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...