মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

ট্রফি উন্মোচনেও নেই সাকিব

Date:

১৬ই অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মহাযজ্ঞে সামিল হওয়ার আগে ত্রি-দেশীয় সিরিজে প্রস্তুতি সারবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ মনে করছেন জেমি সিডন্স। শিষ্যদের নিয়ে হয়তো যুতসই প্রস্তুতির ছক আঁকছেন টাইগারদের ব্যাটিং কোচ। তবে নেতৃত্ববিহীন দলের পরিকল্পনাটা কেমন হচ্ছে? অধিনায়ক সাকিব আল হাসান যে এখনো পৌঁছাননি নিউজিল্যান্ডে। উপস্থিত হননি ত্রি-দেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও।

আগামী ৭ই অক্টোবর শুরু হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ত্রি-দেশীয় সিরিজ। টুর্নামেন্ট শুরুর আগে নিয়মানুসারে অংশগ্রহণকারী দলের অধিনায়করা মিলে ট্রফি উন্মোচন এবং ফটোসেশন করে থাকেন। তবে ব্যক্তিগত কারণে এখনো দলেই যোগ দেননি সাকিব। পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সঙ্গে শিরোপা উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

দলের সঙ্গে সাকিবের এমন দূরত্ব বজায় অবশ্য নতুন নয়। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে চান না তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...