মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে

Date:

জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সকালে জাতীয় স্যানিটেশন মাস ও
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক
বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে । “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ
প্রতিপাদ্যকে সামনে রেথে সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য
রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রাধা ভল্লব
সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম
প্রমুখ। বক্তারা জাতীয় স্যানিটেশন মাসের তাৎপর্য ও বিশ্ব হাত ধোয়া
দিবসের কলাকৌশলের চিত্র তুলে ধরেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...