শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

খুলনা রেলস্টেশনে ভাঙচুর: বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Date:

খুলনায় রেলওয়ে স্টেশনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির ১৫০-১৭০ জন অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আজ এ তথ্য জানিয়েছেন খুলনা রেলওয়ে পুলিশের এসপি রবিউল হাসান। তিনি বলেন, সরকারি কাজে বাধা, হুকুম অমান্য ও ভাঙচুরের ঘটনায় রাতে অজ্ঞাত ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

যেহেতু রেলস্টেশন রাষ্ট্রীয় সম্পদ সেহেতু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার, উল্লেখ করে তিনি জানান, বিএনপির বিভাগীয় সমাবেশে আগতরা রেলস্টেশনের জায়গা দখল করে অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলায় সংঘর্ষের সূত্রপাত হয়। সে সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় রাত সোয়া ১০টার দিকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...