জাতিকে কথা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। আশ্বস্ত করলেন, সেনাবাহিনী রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখবে। মেয়াদ শেষেই তিনি অবসরে যাবেন। মঙ্গলবার তিনি বলেছেন, এতদিন রাজনীতি থেকে সেনাবাহিনী নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা ধরে রাখবে। আগামী দুই মাসের মধ্যে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার তিন বছর পূর্ণ হচ্ছে। এরপর অবসরে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন তিনি। বলেন, আগেই এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তিনি অবসরেই যাচ্ছেন। ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন জেনারেল বাজওয়া। এ খবর দিয়েছে অনলাইন ডন।
কথা দিলেন পাকিস্তানি সেনাপ্রধান
Date:












