বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এনআইডি অন্যত্র চলে গেলে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হবে

Date:

নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নিয়ে নেয়া হলে নির্বাচনে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ হবে। তাই এটি সরকারের অন্য কোনো বিভাগের হাতে না নেয়ার দাবি তুলেছেন ইসি কর্মকর্তারা। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে দাবি জানিয়ে তারা একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
স্মারকলিপি জমা দেয়ার পর বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন’র মহাসচিব হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা ইতিমধ্যে সিইসিকে এনআইডির বিষয়ে যুক্তিযুক্ত স্মারকলিপি দিয়েছি। কমিশন এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। সাবেক সিইসি ও সচিবরা সম্প্রতি অনুষ্ঠিত সভায় সকলেই একবাক্যে বলেছিলেন এনআইডি ইসির অধীনে রাখা যুক্তিযুক্ত। সেই ধারাবাহিকতায় আমাদের স্মারকলিপি দিয়েছি। তারা আশ্বস্ত করেছেন, কমিশন সভা করে তাদের বক্তব্য স্পষ্ট করবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি অন্যত্র চলে গেলে নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং ইভিএমের মাধ্যমে যে নির্বাচন করতে চাচ্ছি, সেখানে সরাসরি এনআইডির ব্যবহার হয়। আমাদের ডাটাবেজ অন্য কোথাও থেকে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি আরো বলেন, কমিশন বলেছে দ্রুত সময়ের মধ্যে কমিশন সভা করে তাদের বক্তব্য স্পষ্ট করবেন। আমরা আশা রাখতে চাই তারা নিশ্চয় ভাল কোনো সিদ্ধান্ত দেবেন। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, সরকার এনআইডি ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হাতে ন্যস্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য নতুন একটি আইন করার প্রক্রিয়াও হাতে নেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...