শনিবার, মে ২, ২০২৬

সড়ক চিহ্নিত করবে দক্ষিণ সিটি: তাপস

Date:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করবো। কেবল অতিগুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। লাল চিহ্নিত সড়কে হাঁটার পথে হকার বসতে দেবো না। আগামী সপ্তাহ থেকে আমরা লাল চিহ্নিত অতিগুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার সরানোর অভিযান শুরু করবো। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু এভিনিউ বিপণিবিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ ঘোষণা দেন।

তাপস বলেন,  বঙ্গবন্ধু এভিনিউতে আধুনিক ১০তলা বিপণিবিতান নির্মাণকাজ হকারদের প্রতীক্ষা পূরণের আশাবাদ, এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। এ এলাকার হকার ভাই-বোনদের অত্যন্ত প্রয়োজনীয় একটি মার্কেট। দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘদিন এটা করা হয়নি। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, এটার কাজ শুরু করতে পেরেছি। আমরা আশা করবো, আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

হকার ভাই-বোনদের জন্য এটি একটি বড় মার্কেট হবে। তারা তাদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবে।

 

ডেঙ্গুর প্রাদুর্ভাব বিষয়ে মেয়র বলেন, ২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যে রকম মহামারি আকার ধারণ করেছিল এবার সেই পর্যায়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন। আমরা এজন্য প্রথম থেকেই আগাম প্রস্তুতি নিয়েছি। যে জরিপগুলোর ফলাফল এসেছিল সেগুলোর ওপর ভিত্তি করে আমরা বিস্তর চিরুনি অভিযান পরিচালনা করেছি এবং বিগত দুই মাসব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করে (এডিস মশার) উৎসগুলো ধ্বংসের মাধ্যমে আমরা দিনব্যাপী ব্যাপক কার্যক্রম নিয়েছি। ফলশ্রুতিতে আমরা ঢাকাবাসীকে এডিস মশার বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি। এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...