Friday, August 7, 2026

শেরপুরে সার কিনতে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

Date:

শেরপুর জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের ধানক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আবুল হাশেম (৫০) নামে ওই কৃষকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। আবুল হাশেম বুধবার দুপুরে সার কিনতে গিয়ে নিখোঁজ হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল নিহতের স্বজনদের উদ্ধৃত করে জানান, চরশেরপুরের তালুকপাড়ার আবুল হাশেম মূলত কৃষিকাজ করেন। তিনি জমির সার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় ধানক্ষেতে দেখতে পেয়ে স্বজন ও পুলিশকে জানান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বছির আহমেদ বাদল আরো জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে মৃতের নাকমুখ দিয়ে রক্ত বের হবার আলামত দেখা গেছে। স্ট্রোক বা হার্ট অ্যাটাক থেকে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...