বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

শেরপুরে যুবদলের শোক র‌্যালি

Date:

জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদের শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের গৃর্দানারায়ণপুর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

দুপুরে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে গৃর্দানারায়ণপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বাসার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সমুখে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সম্পাদক আতাহরুল ইসলাম আতা, ছাত্রদল সভাপতি শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গুলি করে মানুষ মেরে আর মামলা দিয়ে এবারের আন্দোলন বন্ধ করা যাবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...