Tuesday, September 22, 2026

শুরু হচ্ছে তাদের ‘লাইফ ইজ বিউটিফুল’

Date:

তিন জুটির গল্প নিয়ে নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে।  সিনেমাটির নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। পিএইচ এন্টারটেইনমেন্টের কর্ণধার ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের প্রযোজনা ও পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। গতকাল রাতে ধানমন্ডির এক রেস্তোরাঁয় সিনেমার নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা নিরব, অভিনেত্র্রী ববি, নিপুণ, কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিনসহ  অনেকে।

‘লাইফ ইজ বিউটিফুল’ অভিনয় করবেন ববি, নিপুণ, নিরব, আসিফ আহমেদ খানসহ আরও অনেকেই। সিনেমাটির কো-প্রডিউসর হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউজ। ববি বলেন, এ সিনেমার গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। যে চরিত্রে অভিনয় করবো সেই চরিত্রটির একটা লেয়ার আছে যা দর্শকদের ভাবাবে। সিনেমাটি দেখতে দেখতে দর্শক বলবেন সত্যিই ‘লাইফ ইজ বিউটিফুল’। এখন দর্শকরা ভালো গল্পের সিনেমা ছাড়া দেখতে চান না।

বিজ্ঞাপন

সেসব দর্শক আশাহত হবেন না আশা করছি। পরিচালক ও প্রযোজক পিয়াল হোসেন বলেন, এই ছবিটির গল্প ৩ জোড়া কাপলের গল্প। তাদের গল্পগুলো আলাদা-আলাদা গল্প কিন্তু একসুতোই গাঁথা। প্রতিটা গল্প আলাদা করে একটা সিনেমা মনে হবে। সিনেমাটির গল্প ভাবনা আমারই। লিখেছেন দিল। ব্যতিক্রম একটা কিছু হবে আশা করছি। চলতি মাসের শেষে সিনেমাটির শুটিং ঢাকা ও ঢাকার আশপাশে, কক্সবাজার ও রাঙ্গামাটিতে শুরু করবো আশা করছি।
 

‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমার স্ক্রীপ্ট করেছেন শুভ্র এবং সংলাপ লিখেছেন দিল। আর ছবির ৪টি গানের কণ্ঠশিল্পী ও সুরকার হলেন আরফিন রুমি, মেহরিন, শফিক তুহিন, কোনাল, সিঁথি সাহা, পূজা, সৈয়দ অমি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...