Monday, September 21, 2026

লিভারপুলের রেকর্ড স্পর্শ করলো ম্যান সিটি

Date:

ইংলিশ প্রিমিয়ার লীগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে পেপ গার্দিওলার দল। প্রথম ছয় ম্যাচে ২০ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে সিটিজেনরা। ৪ জয় ও ২ ড্রয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে স্কাই ব্লু’রা। সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে পয়েন্ট হারায় সিটি। শনিবার রাতে ভিলা পার্কে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। ম্যাচ জিততে না পারলেও দারুণ একটি রেকর্ড গড়েছে ম্যান সিটি।

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ২১টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে সবশেষ ২১ ম্যাচের মধ্যে ১৫ জয় ও ৬ ড্র সিটিজেনদের।  লীগ ইতিহাসে এই সংখ্যাক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে লিভারপুলের। ২০১৯-২০ মৌসুমে এই কীর্তি গড়েছিল ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার তালিকায় শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২০-২১ মৌসুমে টানা ২৯টি অ্যাওয়ে ম্যাচে আনবিটেন ছিল রেড ডেভিলরা। তালিকার দ্বিতীয় ও তৃতীয় রেকর্ডটি আর্সেনালের। ২০০৩-০৪ মৌসুমে প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল গানাররা। এর আগে ২০০১-০২ মৌসুমে টানা ২৩ ম্যাচে অপরাজিত ছিল দলটি।

 

রেকর্ড গড়ার রাতে জয় না পেলেও ম্যাচে ছিল ম্যান সিটির আধিপত্য। ৭৩ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের ৪টি লক্ষ্যে রাখে সফরকারীরা। ২৭ শতাংশ বল দখলে রাখা অ্যাস্টন ভিলা ৩টি শটের ১টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

৫০তম মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন গোলমেশিন আর্লিং হালান্দ। লীগে ছয় ম্যাচ খেলে নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ১০টি। যৌথভাবে লীগে সবচেয়ে কম ম্যাচে ১০ গোল করার রেকর্ড এটি। ১৯৯২ সালের ডিসেম্বরে যা প্রথম করেছিলেন নিউক্যাসল ইউনাইটেডের সেন্টার ফরোয়ার্ড মিকি কুইন।

হালান্দের রেকর্ডগড়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪তম মিনিটে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন অ্যাস্টন ভিলার জ্যামাইকান উইঙ্গার লিওন বেইলি।

৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের দুইয়ে ম্যান সিটি। ৫ ম্যাচে ৫ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ ম্যাচে চার হারে ১৭তম দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...