শনিবার, মে ২, ২০২৬

রানীর কাছে পদত্যাগ করেছেন বরিস জনসন

Date:

রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ শেষে বালমোরাল ক্যাসেল ত্যাগ করেছেন বরিস জনসন। তাকে বহনকারী গাড়ি আবারডিন বিমানবন্দরের দিকে ছুটে চলেছে। বালমোরাল ক্যাসেলে অবস্থানকারী রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার কথা লিজ ট্রাসের। তাদের দু’জনের একই সঙ্গে বালমোরালে প্রবেশ করার কথা থাকলেও আলাদাভাবে আজ সেখানে যান। এরই মধ্যে রানীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন বরিস জনসন। তখনও রাজপ্রাসাদে গিয়ে পৌঁছেননি লিজ ট্রাস।

ক্ষমতা হস্তান্তরের এই সময়টাতে খুবই সতর্কতা অবলম্বন করা হয়। কারণ, বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত সরকারহীন থাকে বৃটেন। এই সময়টা খুবই সংক্ষিপ্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...