বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ফ্রাইডে জার্নাল সাফজয়ী মহিলা ফুটবল দল সমাচার

Date:

যুক্তরাষ্ট্র থেকে ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল ফুটবলারকে পুরস্কারের অর্থ প্রদান করবেন। নারী ফুটবল দলের যেসব ফুটবলারদের ঘর দরকার, তাদের ঘর দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কার বাড়ির প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নিঃসন্দেহে এসব প্রশংসনীয় বিষয় ও আশাবাদী সংবাদ। কিন্তু তার আগেই সাফজয়ী মহিলা ফুটবল দল ও দলের সদস্যদের ঘিরে যেসব কাণ্ড ঘটলো তার ব্যাখ্যা কি? এসবের দায়-দায়িত্ব ও জবাবদিহিতা কার?

২. সারাদেশ যখন সাফজয়ীদের নিয়ে আনন্দে মেতে উঠেছে ঠিক তখন দুঃসংবাদ শুনতে হয়েছে চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলার আঁখি খাতুনকে। সরকার থেকে পাওয়া জমি নিয়ে আদালতের সমন বুঝে নিতে তার বাবাকে শাসিয়ে গেছে শাহজাদপুর থানা পুলিশ। এমন অভিযোগ করেছেন আঁখি ও তার বাবা। আদালতের সেই কাগজে সই করতে রাজি না হওয়ায় আঁখির বাবাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দেন এসআই মামুন নামের এক পুলিশ অফিসার- এমনটাই অভিযোগ আঁখির।

৩. ইতিহাস গড়ে নারী ফুটবলাররা দেশে ফিরেছেন। সাফ শিরোপা জেতায় পেয়েছেন ছাদখোলা বাসের সংবর্ধনা। গোটা দিন শিরোপা উদযাপনে মেতে থাকেন সাবিনা-সানজিদারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...