Thursday, August 6, 2026

পুলিশ আগ বাড়িয়ে কিছু করেনি

Date:

শান্তিপূর্ণ আন্দোলন করলে কিছু না বলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হ্যাঁ আমি পুলিশকে বলেছি কিছু না বলার জন্য এটা ঠিক। পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচাবার অধিকার আছে। সেটা কি নাই? আক্রান্ত হলেও তার নিজেকে রক্ষা করার কোনো অধিকার থাকবে না? আমি তো আন্দোলন করার কথা বলেছি। মিছিল করেন, আন্দোলন করেন, শান্তিপূর্ণভাবে কেউ কিছু বলবে না। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না। গতকাল রাতে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা এসব কথা বলেন। বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপি’র ওপর হামলার তথ্য তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করলে তার জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রুমিন ফারহানা বলে গেল খুব খারাপ নাকি অবস্থা। ভোলার ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি করে গেল, প্রতিবাদ করে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...