Sunday, June 21, 2026

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

Date:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়েছে। আজ সকাল পৌনে ১০টায় পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে দফায় দফায় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।  বেলা সোয়া ১টায় প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্র‌ণে আসে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দিন জানান, নিত্যপণ্যসহ তেল, গ্যাস, পেট্রলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি বের করা হলে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...