বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

টাকা ফেরত পাবেন সরকারি ব্যবস্থাপনার হাজিরা

Date:

২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের সৌদি আরবে বাড়ি ভাড়ার অব্যয়িত অর্থ ফেরত দেবে সরকার। তবে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিরা অর্থ ফেরত পাবেন না। টাকা ফেরত দিতে ঢাকার হজ অফিসের পরিচালককে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রণালয় থেকে পাঠানো ৯ কোটি ৪০ লাখ ৫ হাজার ১৭৭ টাকা প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে চেকের মাধ্যমে বিতরণ শেষে সমন্বয় প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এ ক্যাটাগরির প্যাকেজের হাজিরা ৪৭ হাজার ৭২৬ টাকা এবং বি ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দেয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেয়া শুরু হবে।

গত ৮ই জুলাই অনুষ্ঠিত হজে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৫৬ হাজার ৯৫২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে যান।

হজযাত্রা শুরুর মাত্র ১০ দিন আগে গত ২৬ মে ৫৯ হাজার টাকা খরচ বাড়ানোর ফলে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ বেড়ে হয় জনপ্রতি ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর হয় ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...