শুক্রবার, মে ১, ২০২৬

এক টাকা মজুরি বৃদ্ধির দাবিতে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিকদের কর্মবিরতি।

Date:

সীমান্তবর্তী জেলা শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলছে। এছাড়া মজুরি বৃদ্ধির দাবিতে শত শত শ্রমিক একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বন্দরে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এ কর্মসূচির আয়োজন করে।
সকালে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মবিরতি ঘোষণা দেওয়া হলে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে।
দুপুরে শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বন্দর প্রদক্ষিণ করে।
শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে সবধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন যাবত দফায় দফায় পত্র চালাচালির পর মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেও এই সমস্যার সুরাহা মেলেনি।
সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। কিন্তু ওই সময় পার হয়ে গেলেও তারা কোনো প্রকার সুরাহা দেননি। শ্রমিকদের দাবি, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে ৩ টাকা করে দেওয়া হয়, সেখানে এক টাকা বাড়িয়ে ৪ টাকা দেওয়া হোক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...