শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

মিরপুরে বিএনপির সমাবেশ শুরু

Date:

সারাদেশে দলের কর্মসূচিতে হামলা এবং তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। বুধবার বিকাল তিনটায় মিরপুর ৬ নং সেকশনের বি ব্লকের বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগরীতে জোনভিত্তিক ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে ১১তম দিনে আজ মিরপুরে সমাবেশ করছে দলটি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশকে কেন্দ্র করে এদিন দুপুরের আগ থেকেই মিরপুর ৬ নং এলাকায় বিভিন্ন গলিতে অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ব্যানার সম্বলিত মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। ইতোমধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থলের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...