Thursday, June 25, 2026

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Date:

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দু’দেশের চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় ও ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় এবং শ্রমিকরা পেট্রাপোল বন্দরে পণ্য লোড আনলোডিং না করায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে আবার এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক আব্দুল জলিল বলেন, ভারতে আজ বিশ্বকর্মা পূজার কারণে ভারতের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা জানান, বিশ্বকর্মার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...