শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

দেশে ফিরেছে টাইগাররা

Date:

এশিয়া কাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে সাকিব আল হাসানের দল। আজ (শনিবার) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে টাইগার বাহিনী। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিবদের বহনকারী বিমান।
সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবারও ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ই সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের কাছেও টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত হয় বাংলাদেশ। যেকারণে এশিয়া কাপ নিয়ে টাইগার সমর্থকদের প্রত্যাশার পারদটা ছিল তলানিতে। তবে সাকিব আল হাসান অধিনায়ক হওয়ায় ফের স্বপ্ন বুনেছিল ভক্তরা। দেশসেরা অলরাউন্ডারের নেতৃত্বেও পারেনি বাংলাদেশ। টানা দুই হারে শেষ হয়েছে এশিয়া কাপের মিশন।

এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও আফগানিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৭ উইকেটের ব্যবধানে হেরে যায় সাকিব-মুশফিকরা।

দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি টাইগাররা।

 

বাংলাদেশের পরবর্তী মিশন ত্রিদেশীয় সিরিজ। আগামী ৭ই অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে প্রতিযোগিতাটি। সিরিজটির গ্রুপপর্বে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে মোট ৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৩০শে সেপ্টেম্বর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...