আগামী অক্টোবর শেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ
আওয়ামীলীগের মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল
মতবিনিময় সভা করেছেন । আজ মঙ্গলবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান
এস,এম,এ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত
হয় । এতে বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির দলীয়
আহবায়ক ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলার ৫
উপজেলার উপজেলা চেয়ারম্যান, পার্থী চন্দন কুমার পাল,প্রকাশ দত্ত,শামীম
আহাম্মেদ সহ জেলা উপজেলায় দরীয় নেতাকর্মী ও ঝিনাইগাতী ৭টি
ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি সদস্যরা বক্তব্য রাখেন । এ সময় প্রার্থী
নিজ ও দলীয় সিদ্বান্ত মোতাবেক ভোট প্রদানের আহবান রাখেন ।
ঝিনাইগাতীতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রাথীর মতবিনিময় সভা
Date:












