শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলবেনিয়া

Date:

ইরানের সঙ্গে সবধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে আলবানিয়া। আগামি ২৪ ঘণ্টার মধ্যে সকল ইরানি কূটনীতিককে আলবেনিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। বুধবার প্রেসিডেন্ট এদি রামা এই ঘোষণা দেন। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, গত জুলাই মাসে আলবেনিয়ায় এক সাইবার এটাক নিয়ে তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট রামা বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। ওই সাইবার এটাক আমাদের সরকারি সেবাকে পঙ্গু করে দিতে পারতো, ডিজিটাল সিস্টেম মুছে দিতে পারতো এবং আমাদের রেকর্ডে থাকা নথি হ্যাক হতে পারতো।
গত মাসে সাইবার নিরাপত্তা ফার্ম ম্যানডিয়ান্ট জানায় যে, ইরানই গত জুলাই মাসের ওই সাইবার হামলা চালিয়েছে। প্রথমে যদিও ধারণা করা হয়েছিল যে, রাশিয়া এর সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ওই সাইবার হামলার নিন্দা জানিয়েছে। তবে ওই হামলায় বড় কোনো ক্ষতি করতে পারেনি তেহরান।
প্রেসিডেন্ট রামা বলেন, গত ১৫ জুলাই যে সাইবার হামলা হয়েছে তা কোনো সন্ত্রাসী গোষ্ঠী চালায়নি, চালিয়েছে একটি রাষ্ট্র। আর সেটি হচ্ছে ইসলামিক রিপাবলিক অব ইরান।

এ নিয়ে ন্যাটোকে সব ধরণের তথ্য দিয়েছে আলবেনিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...