বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

‘আবেগ নয়, ঠাণ্ডা মাথায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক’

Date:

দীর্ঘদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ভুগছেন মুশফিকুর রহীম। অফফর্মের কারণে দল থেকে একাধিক বার বাদও পড়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মুশফিক এশিয়া কাপেও সমর্থকদের হতাশ করেছেন। গ্রুপপর্বের দুই ম্যাচে দুই অঙ্কের ডিজিট ছুঁতে পারেননি একবারও। যেকারণে তুমুল সমালোচনা সইতে হয়েছে মিস্টার ডিপেন্ডেবলকে। সার্বিক দিক বিবেচনা করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা জানিয়েছেন, আবেগের বশে নয়; ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।

দৈনিক মানবজমিনকে মুশফিকের বাবা বলেন, ‘মুশফিক অনেক আবেগী। তবে এই সিদ্ধান্তে কোনো আবেগ নেই।  ঠাণ্ডা মাথায় অবসরের নিয়েছে সে। গতকাল রাতে পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ও।

আমরা মনে করি সময় উপযোগী সিদ্ধান্ত এটি। মুশফিকও তাই মনে করে। যেহেতু নিয়মিত পারফর্ম করতে পারছে না, নতুনদের সুযোগ দিতে চায় সে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...