গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৫৯ জন। ৯৩ জনের মধ্যে রাজধানীতেই ৪৬ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক শূন্য ৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৪ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৯ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় ২২৮ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।












