বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

শেরপুরে বিএনপির বিশাল মিছিল, সমাবেশ

Date:

সাম্প্রতিককালে সবচেয়ে বড় শোডাউন করেছে শেরপুর জেলা বিএনপি। জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও কর্মী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় মিছিল সমাবেশ।

শহরের গৃর্দানারায়নপুর এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়। মিছিল জেলা বিএনপির রঘুনাথ বাজারস্থ কার্যালয় এসে শেষ হয়। জেলা শহরের বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের গৃর্দানারায়নপুর এলাকায় জমায়েত হন। পরে সব মিছিল একত্র হয়ে শহরে প্রদক্ষিণ করে।

এরপর জেলা বিএনপির রঘুনাথবাজারস্থ কার্যালয়ের সমুখে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলীসহ জেলা বিএনপি ও সহযোগির সংগঠনের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...