বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে বসতঘরের আগুনে পুড়ে মারা গেছে এক শিশু

Date:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে এক শিশু, সাথে পুড়ে গেছে দুটি বসতঘর। শুক্রবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারারচর বলদিয়া পাড়ায় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে নিহত হয়েছে চার বছর বয়সী ইসমাইল হোসেন। তার বাবার নাম আমির আলী।

শ্রীবরদী ফায়ার স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে আমির হোসেনের বসতবাড়ির গোয়াল ঘরের মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গোয়াল ঘরে পাটকাঠি থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় বসত ঘরে। এ সময় বসতঘরে আটকা পড়ে শিশু ইসমাইল নিহত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও শিশুটির মরদেহ উদ্ধার করে।

আগুনে আমির আলীর দুটি বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণরূপে ভস্মিভ’ত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...