Monday, August 3, 2026

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে হবে মাহবুব তালুকদারের দাফন

Date:

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দাফন হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে। বৃহস্পতিবার রাতে মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব মানবজমিনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তার বাবার জানাজার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাহবুব তালুকদারের ইচ্ছা ছিল রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তাঁর দাফন হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সিটি করপোরেশন থেকে সেখানে সংরক্ষিত স্থানে কবর বরাদ্দ দেয়ার কথা জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...