বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ভেড়ামারায় পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ২

Date:

কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেয়ার সময় পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ৩ জন। তাদের উদ্ধার করে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়। তারা এলাকার খুচরো তেল বিক্রেতা। তেল নেয়ার জন্য তারা পাম্পে এসেছিলেন। নিহতরা হলো-দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাহাজুল (৩০),  তৌহিদুলের ছেলে বিজয় (১৮)  নিহত। প্রায় ২০ মিনিট ধরে জ্বলতে থাকা দফাদার ফিলিং স্টেশনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।

সূত্র জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার অনেকেই জানিয়েছেন, তেল নিতে আসা দুই ব্যক্তি তেল নিয়ে বিড়ি বা সিগারেট খাওয়ার জন্য পাম্পের তেলের ট্যাংকির দিকে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...