মাঝ আকাশে গভীর ঘুমে খোদ পাইলটরা। সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিমান ওড়ানোর সময় ইথিওপিয়ান এয়ারলাইন্সের দুই পাইলট ঘুমিয়ে পড়েন। বিমানটি যখন ৩৭ হাজার ফুট উঁচুতে ছিল তখন এই ঘটনাটি ঘটেছিল। এমনকি ঘুমের ঘোরে পাইলটরা তাদের ফ্লাইট ল্যান্ডিং মিস করেন। এভিয়েশন হেরাল্ডের মতে, যখন ফ্লাইট ET343 বিমানবন্দরের কাছে এসেও নামতে দেরি করছিলো তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে পাইলটদের সতর্ক করা হয়েছিল। কিন্তু পাইলটদের কানে সেকথা যায়নি। বোয়িং 737 বিমানের চালকরা তখন বিমানটিকে অটোপাইলট সিস্টেমে রেখে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। গন্তব্যে পৌঁছে গেলেও ভাঙেনি ঘুম। বিমানবন্দরের পক্ষ থেকে নামার সঙ্কেত দিয়ে দেওয়ার পরেও রানওয়ের দিকে আসেনি বিমানটি। চক্কর কাটতে থাকে প্রায় ৩৭০০০ ফুট উঁচুতে।
ভূমি থেকে ৩৭ হাজার ফুট উপরে ঘুমিয়ে পড়লেন পাইলট, মিস করলেন ল্যান্ডিং
Date:












