অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গতকাল বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
এদিন বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল। ব্যক্তিগত জীবন প্রসঙ্গে শাকিব বলেন, পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে।












