বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বিশ্বসুন্দরীর বিরুদ্ধে মামলা

Date:

ভারতের পাঞ্জাবি সিনেমায় অভিনয় করার কথা ছিল বিশ্বসুন্দরী খেতাব বিজয়ী হারনাজের। সেই সিনেমার প্রযোজক উপাসনা সিং আদালতের দ্বারস্থ হয়ে হারনাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনেন। উপাসনার বক্তব্য, হারনাজ বিশ্বসুন্দরী হওয়ার আগেই তাকে সিনেমা অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমার প্রচারের ক্ষেত্রে চুক্তির শর্ত মেনে চলছেন না হারনাজ। উপাসনা বলেন, আমি আমার সিনেমায় হারনাজকে অভিনয় করার সুযোগ দিয়েছিলাম। শুধু তাই নয়, আরেকটি সিনেমায় তাকে নায়িকা হিসেবে নিয়েছিলাম। এমন সময়ে ওকে সুযোগ দিয়েছিলাম যখন ও বিশ্বসুন্দরী হয়নি। সেই সিনেমার জন্য প্রচুর টাকা খরচ করেছি। দেশটির চণ্ডীগড় জেলা আদালতে হারনাজের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন উপাসনা। তার অভিযোগ, চুক্তির শর্ত অনুযায়ী সিনেমার প্রচারের জন্য ডেট দেননি হারনাজ।

উপাসনার প্রযোজনা সংস্থার সঙ্গেও ভার্চুয়াল প্রচারের কথা ছিল বিশ্বসুন্দরীর। কিন্তু তিনি নাকি সেটিও করেননি। ২০২১ সালে হারনাজের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট ওঠে। সুস্মিতা সেন, লারা দত্তের পর আরো একবার ভারতের মুখ উজ্জ্বল করেন তিনি।
হারনাজের সিনেমার ট্রেলার মুক্তি পায় ১ আগস্ট। এটি বড় পর্দায় আসবে ১৯ আগস্ট। এতে হারনাজের সঙ্গে অভিনয় করেছেন উপাসনাও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...